একদিন পর আবারও হিলি দিয়ে শুরু হচ্ছে গম আমদানি

হিলি প্রতিনিধি
১৮ মে ২০২২, ১২:২৪আপডেট : ১৮ মে ২০২২, ১২:২৪

একদিন বন্ধের পর আবারও গমের পুরনো এলসির বিপরীতে টেন্ডার হওয়া অবশিষ্ট গম রফতানির অনুমতি দিয়েছে ভারতীয় কাস্টমস। বুধবার (১৮ মে) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হবে। তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানি করবে কিনা এ বিষয়ে কোনও সিন্ধান্ত দেয়নি কাস্টমস।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে গম রফতানি বন্ধের ঘোষণা দেয়। এতে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ১২ মে পর্যন্ত এলসি হওয়া গম রফতানির আশ্বাসসহ আগের এলসির বিপরীতে টেন্ডারকৃত গম রফতানি শুরু করে। এর ফলে আধাবেলা বন্ধের পর আবারও বিকাল থেকে বন্দর দিয়ে গম আসা শুরু হয়।

তিনি আরও জানান, গত রবিবার সরকারি ছুটির ছিল। এ কারণে সোমবার আবারও বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তবে ওই দিন বিকাল থেকে আগের টেন্ডারকৃত গম ছাড়করণ দেওয়া বন্ধ করে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এতে বন্দর দিয়ে গমের আমদানি কমে যায়। ওই দিন শুধু আগের দিনের কনসাইনমেন্টের অবশিষ্ট ছয়টি ট্রাকে ২৪১টন গম আমদানি হয়। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ছাড় না দেওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। তবে বিকালে আগের কনসাইনমেন্টের বাকি থাকা মাত্র একটি ট্রাকে ৩৫ টন গম আমদানি হয়।

রাশেদুল ইসলাম জানান, এ নিয়ে মঙ্গলবার ভারতের কলকাতাতে কাস্টমস ও ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বৈঠক শেষে আগের টেন্ডারকৃত গম ছাড়করণের অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এ কারণে আজ থেকে আগের টেন্ডারে গম বন্দর দিয়ে ঢুকবে বলে জানিয়েছে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট। 
বন্দরের আমদানিকারকদের প্রায় দুই হাজার টন আগের টেন্ডারকৃত গম দেশে প্রবেশ করতে পারে। তবে ১২ মে পর্যন্ত হওয়ার এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে কোনও সিন্ধান্ত দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি