গৃহবধূর ভিডিও ধারণ করে ধর্ষণ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৭ মে ২০২২, ১৮:৩৮আপডেট : ২৭ মে ২০২২, ১৯:০১

রংপুরের কাউনিয়া উপজেলার বিড়ি শিল্প নগরী হারাগাছে গোপনে গৃহবধূর (৩৬) গোসলের দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (২৫ মে) গভীর রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম বসুনিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান। 

এদিকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা মাজেদুল গ্রেফতার হওয়ার খবর জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

অভিযুক্ত মাজেদুল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের মৃত মহির উদ্দিন বসুনিয়ার ছেলে এবং হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, অভিযুক্ত মাজেদুল কাউনিয়া উপজেলার হারাগাছের এক গৃহবধূর দুই সন্তানকে ৩-৪ বছর আগে প্রাইভেট পড়াতেন। একদিন সুযোগ পেয়ে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে সে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয়ভীতি দেখিয়ে বেশ কয়েকবার গৃহবধূকে ধর্ষণ করে এবং অশ্লীল ছবি তোলে মাজেদুল। সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাজেদুল আগের মতো ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। 

একপর্যায়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে ছেলেদের নিয়ে ঢাকায় চলে যান। কিন্তু সেখানে গিয়েও রেহাই মেলেনি। ঢাকায় থাকা অবস্থায় ওই গৃহবধূকে শারীরিক সম্পর্কের কথা জানালে তিনি রাজি না হওয়ায় অন্য নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১২ মার্চ সকাল ১০টার দিকে তার ছোট ছেলের (১৭) মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠিয়ে দেয় মাজেদুল। ওই দিন বড় ছেলের (১৮) এক বন্ধুর মেসেঞ্জারেও এসব আপত্তিকর ছবি পাঠানো হয়। 

পরে ওই গৃহবধূ ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে গত ১১ এপ্রিল মাজেদুলকে অভিযুক্ত করে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা ও পর্নোগ্রাফি আইনের ৮(১)(২)(৩) ধারায় মামলা করেন। মামলার বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা মাজেদুল গাঢাকা দেয়। 

কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের খবরে কাউনিয়া থানা পুলিশ ও র‌্যাব-১৩-এর একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে রংপুর নগরীর মুন্সীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হয় মাজেদুল ইসলাম বসুনিয়া। 

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার এসআই সামিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজেদুল ধর্ষণের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।  

তবে এমন ঘটনাকে ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অপরাধ এবং এর দায় সংগঠন নেবে না বলে জানিয়েছেন হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠু।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী