অভিযানের পর চালের দাম কমলো কেজিতে ৪ টাকা

হিলি প্রতিনিধি
০২ জুন ২০২২, ২০:১৮আপডেট : ০২ জুন ২০২২, ২০:২২

মূল্য নিয়ন্ত্রণে দেশের চাল মিল ও দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। অভিযানের সুফল মিলতে শুরু করেছে। ইতোমধ্যে খুচরা বাজারে চালের দাম কমতে শুরু করেছে। অভিযানের মুখে হিলিতে মাত্র দু’দিনের ব্যাবধানে বিভিন্ন জাতের চালের দাম কেজিতে কমেছে তিন থেকে চার টাকা। দাম কমায় সন্তোষ জানিয়ে সঠিকভাবে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের বাজারে ভারসাম্য আনার দাবি করেছেন সাধারণ ক্রেতারা।  

বৃহস্পতিবার (২ জুন) সরেজমিন হিলির চালের বাজার ঘুরে দেখা গেছে, সবগুলো চালের দোকানেই চালের ভালো মজুত রয়েছে। আগের চেয়ে চালের সরবরাহও বেড়েছে। এতে চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা করে কমেছে। মিনিকেট জাতের চাল ৬৮ থেকে কমে ৬৪, স্থানীয় স্বর্ণা জাতের চাল ৪৮ থেকে কমে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অটোমিলের স্বর্ণা-৫ জাতের চাল ৫২ থেকে কমে ৫০ টাকা ও নাজিরশাইল ৫৫ থেকে কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে চাল কিনতে আসা খালেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন ধান ওঠার পরেও চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। কেজি প্রতি ছয়-সাত টাকা করে চালের দাম বেড়ে যায়। এতে আমাদের মতো সাধারণ মানুষের চাল কিনে খাওয়াই মুশকিল হয়ে যায়। তবে দেশব্যাপী অভিযানের মুখে চালের দাম কমতে শুরু করেছে। সঠিক ব্যবস্থাপনায় চালের দাম আরও কমানোর দাবি করেন তিনি। 

চাল বিক্রেতা সুজন কুন্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে অটো মিল মালিকরা চাল বিক্রি বন্ধ করে দেয়। এতে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় চালের দাম বেড়ে যায়। কেজিতে ছয় থেকে সাত টাকা করে চালের দাম বেড়ে যায়, কিছু চাল কেজিতে ১০ টাকাও বেড়ে যায়। তবে এখন চালের দাম কমতে শুরু করেছে। কারণ অভিযানের মুখে যে চাল মিল মালিকরা আটকে দিয়েছিল সেগুলো ছাড়তে শুরু করেছে। এত এখন আগের চেয়ে কিছুটা কমদামে চাল কেনা যাচ্ছে, এতে ক্রেতারাও কম দামে চাল পাচ্ছেন।  

হিলি বাজারের অপর চাল বিক্রেতা সুব্রত কুন্ডু অভিযোগ করেন, এখনও বাজারে অটোমিল ও বড় বড় মিলারদের চাল আসেনি। এসব চাল বাজারে এলে দাম আরও কমে আসবে। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, চালের দাম নিয়ন্ত্রণে ও কারসাজি রুখতে দোকান ও মিলগুলোতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে একটি চাল মিলসহ পাঁচ জন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মজুত থাকা চাল দ্রুততম সময়ের মধ্যে বাজারে বিক্রিরও ব্যবস্থা করা হয়েছে। দাম কমে আসবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম