ভারত থেকে একদিনে এলো আরও ৯২১ টন গম

হিলি প্রতিনিধি
০২ জুন ২০২২, ২৩:০১আপডেট : ০২ জুন ২০২২, ২৩:০১

পুরানো এলসির বিপরীতে ভারত থেকে বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশে এসেছে আরও ৯২১ টন গম। ২২ ট্রাকে করে এসব গম এসেছে। গমের আমদানি বাড়ায় বন্দর ও সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।

ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল ঠাকুর বাংলা ট্রিবিউনকে বলেন, ১২ মে এর মধ্যে হওয়া গমের এলসির যেগুলোর সুইফট কপি ওই দিনের মধ্যে ভারতে পৌঁছেছে সেগুলোর বিপরীতে গম রফতানি হচ্ছে। সেই ধারাবাহিকতায় গতকাল ১১ ট্রাকে ৪২৯ ও আজ ২২ ট্রাকে ৯২১ টন গম রফতানি করা হয়েছ। যেসব রফতানিকারক আরসি পাবে কাস্টমসে সেই কপি আসা সাপেক্ষে গম রফতানি অব্যাহত থাকবে। তবে বাকি এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে এখনও কোনও নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পূর্বে ৪০/৫০ ট্রাক করে গম আমদানি হতো। কিন্তু ভারত গম রফতানি বন্ধ করে দিলে বন্দর দিয়ে বেশ কিছুদিন গম আমদানি বন্ধ ছিল। আট দিন বন্ধের পর ২৯ মে বন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হলেও পরিমাণ ছিল কম। তবে সেই পরিমাণ বর্তমানে বাড়ছে। এতে বন্দর ও সরকারের আয়ও বাড়ছে।

/এফআর/
সম্পর্কিত
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
সর্বশেষ খবর
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
আবাহনীতে আসছেন পাকিস্তানের কোচও
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো জামায়াত 
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ