খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, দাবি ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৫:৫৩আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:১৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ইতিহাসটি সুকৌশলে গোপন করা হচ্ছে যে পদ্মা সেতুর দুই পাশেই প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া।’ 

রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।

ফখরুল বলেন, ‌‘পদ্মা সেতু কারও বাপের টাকায় হয়নি, হয়েছে জনগণের টাকায়। তাই পদ্মা সেতু তারাই করেছেন, একক কৃতিত্ব তাদেরই, সরকারি দলের—এ ধরনের দাবি হাস্যকর। 

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে তিনি কোনও জবাব দেননি।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর তা সীতাকুণ্ডের ঘটনাই প্রমাণ করে। দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ কামাই ও চুরি করছে।’

তিনি আরও বলেন, ‘এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছু নেই। কিন্তু অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেলো, এতগুলো মানুষ মৃত্যুর সাথে লড়ছে, এর জন্য দায়ী সরকার। করোনার সময় বলেছিলাম, দেশে আইসিইউ নেই, অক্সিজেন সরবরাহ নেই, ডাক্তার নেই, নার্স নেই। এখন কিন্তু আবার একই কথা বলতে হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি