স্কুল শেষে সাইকেলে বাড়ি ফেরার পথে ছাত্র নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৭:০৩আপডেট : ১৩ জুন ২০২২, ১৭:০৩

দিনাজপুর সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান নয়ন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কোম্পানির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের বৈরাগীদিঘি স্কুল পাড়ার ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণিতে অটো মেকানিক্যাল বিষয়ে পড়াশোনা করছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বেলা সাড়ে ১১টায় স্কুল শেষে দুই বন্ধুসহ নাহিদ হাসান পৃথক তিন বাইসাইকেলে দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে কোম্পানির মোড়ে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৪-৫৮৩৬) তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় আটক করা হয়। পরে পুলিশ সেই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ