বাংলাদেশে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৯:৩৭ আপডেট : ২০ জুন ২০২২, ১৯:৩৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত সমিরউদ্দীনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে মৃত হানিফার মরদেহ কী করা হবে সেটা নির্ভর করছে ভারতীয় হাইকমিশনের সিদ্ধান্তের ওপর। গত ১২ জুন পাসপোর্ট ও ভিসার মাধ্যমে রাণীশংকৈলে ভাই ও বোনের বাড়িতে বেড়াতে আসেন তিনি।

রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফা বেগমের স্বামী-সন্তান নেই। দেশভাগ হওয়ার সময় তিনি ও তার এক ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন বসবাস করার ফলে সেখানকার নাগরিকত্ব পান। আর ধর্মগড় শাহানাবাগ গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই বৃদ্ধা প্রতিবছর সীমান্তে মিলনমেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সঙ্গে দেখা করতেন। কিন্তু এ বছর করোনার কারণে মিলনমেলা না হওয়ায় দেখা করতে পারেননি। তাই গত ১২ জুন পাসপোর্ট ও ভিসার মাধ্যমে রাণীশংকৈলে তার ভাই ও বোনের বাড়িতে বেড়াতে আসেন।

ওসি জানান, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। তারপরও লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ভারতীয় হাইকমিশন যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে, নয়তো লাশটি তার ভাই-বোনের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম