‌মিটিংয়ে বুকে ব্যথা , হাসপাতালে নেওয়ার পথে উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ২২:২৫আপডেট : ০৪ জুলাই ২০২২, ২২:২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি শেখ আব্দুল্লাহ মারা গেছেন। সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আশরাফুল আলম রা‌সেল জানান, উপজেলা চেয়ারম‌্যা‌ন শেখ আব্দুল্লাহর হৃদ‌রোগ ছিল। সোমবার বিকালে উপজেলা পরিষদে এক‌টি মিটিং চলাকালে তিনি বু‌কে ব‌্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। প‌রে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে রংপুরে যাওয়ার পরামর্শ দেন। 

তিনি আরও জানান, রংপুর যাওয়ার পথে চিলমারীর বালাবা‌ড়ি নামক স্থানে তিনি গুরুতর অসুস্থ হ‌য়ে পড়েন। সে সময় তা‌কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার কর্তব্যরত চিকিৎসকের বরা‌তে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে সন্ধ্যার পর হাসপাতালে আনা হয়। কিন্তু তা‌কে হাসপাতালে আনার আগেই মৃত্যু হ‌য়ে‌ছে। খুব সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’

শেখ আব্দুল্লাহ আওয়ামী লীগের বি‌দ্রোহী প্রার্থী হি‌সে‌বে নির্বাচনে অংশ নি‌য়ে জয়লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মে‌য়ে ও এক ছেলে রেখে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী