শখ করে বন্ধুরা ফেললেন জাল, ধরা পড়লো ৩২ কেজির বাগাড়

পঞ্চগড় প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ০৯:১৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৯:১৪

মহানন্দা নদীতে কয়েকজন বন্ধু মিলে ফেলা জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মঙ্গলবার (৫ জুলাই) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার সীমান্ত এই নদীতে মাছটি ধরা পড়ে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের সোহাগ, রাসেল, রাজ্জাক, নুর ইসলাম, আনিছুর, ওমর, নাজিরুল, মজিবর, মনছুর, বকুল ও মকবুল নামে কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যান। নদীর পানিতে বড় মাছের অবস্থান টের পেয়ে তারা জাল ফেলেন। একপর্যায়ে জাল দিয়ে মাছটি ধরে নদীর পাড়ে নিয়ে আসেন। স্থানীয়রা বাগাড় মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শেয়ার করেন। মাছটি বাসায় নিয়ে এলে উৎসুক জনতা দেখতে সেই বাড়িতে ভিড় জমান।

মাছ ধরা দলের সদস্য বকুল, আনিছুর ও মনছুর বলেন, শখের বশে বন্ধুরা মিলে প্রতি বছর মহানন্দায় মাছ ধরতে যাই। এর আগেও বাগাড় মাছ ধরেছি। তবে এবারের বাগাড়টি বড়। কিছু মাছ নিজেদের জন্য রেখে অবশিষ্ট মাছ প্রতি কেজি ১৫০০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়েছে। নদী থেকে বড় মাছ ধরতে পারাটা সত্যিই আনন্দের।

/এফআর/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের