পার্কে নিরাপত্তা প্রহরীর লাশ, আটক ৪

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৬:৫১আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:৫১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সবুজ মিয়া (২৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে মোজাম বিনোদন পার্কের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

সবুজের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। ১০-১৫ দিন ধরে পার্কটিতে দিনের বেলা মুদিদোকান চালাতেন এবং রাতে নিরাপত্তাপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আটকদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিন দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। তারা জানান, সবুজকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার বুক ও পিঠে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, পার্কের মালিক মোজাম্মেল দীর্ঘদিন ধরে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নারীদের নিয়ে এসে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন। এজন্য পার্কে বেশ কয়েকটি ছোট ছোট ঘর নির্মাণ করেছেন। এই হত্যাকাণ্ড ওই কার্যক্রমকে কেন্দ্র করেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ঘোড়াঘাট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এসেছে। মামলার প্রক্রিয়া চলমান।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের