হেলিকপ্টারে এলেন বর, ভিড় সামলাতে হিমশিম পুলিশের

পঞ্চগড় প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪

হেলিকপ্টারে চড়ে এসেছেন বর। আনুষ্ঠানিকতা শেষে নিয়ে যাবেন কনে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক লাইব্রেরি মাঠে এসে নামে হেলিকপ্টারটি। সেখান থেকে নেমে বর নওরোজ ফারহান নুর ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যান। আর এই হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমান উৎসুক জনতা। তাদেরকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছেন মোতায়েন থাকা পুলিশকে।

জানা গেছে, বর নওরোজ ফারহান নূর ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের নির্বাহী পরিচালক হেলাল আহমেদের ছেলে। তিনি জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন। আর কনে নাফিসা বিনতে নওয়াজ নেহা জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজার পাড়া এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর নেওয়াজের মেয়ে।

কনের বাবা নুর নেওয়াজ জানান, কিছু দিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে হয়। কনের বিদায়ের দিন ঠিক করা হয় শুক্রবার। জেলার দেবীগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠান এটাই প্রথম। প্রায় চার ঘণ্টা কনের বাড়িতে মধ্যাহ্নভোজসহ নানা আনুষ্ঠানিকতা হয়।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎজামান চৌধুরী জজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দাওয়াতে অংশ নেন।

হেলিকপ্টারে এলেন বর, ভিড় সামলাতে হিমশিম পুলিশের

কনের চাচা নুরে আরিফ বলেন, বিয়েতে বরপক্ষের প্রায় ৪০ জন লোক এসেছেন। এ ছাড়া স্থানীয়সহ আত্মীয়-স্বজন, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিয়েতে দাওয়াত করা হয়। বিয়ে শেষে বিকাল ৪টার দিকে বর-কনে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।

দেবীগঞ্জের নয়ন হোসেন জানান, হেলিকপ্টারে করে বর আসা বিদায় নিয়ে কনেকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে হাজারো মানুষ মাঠে ভিড় করে। সাইকেল, ভ্যান, রিকশা, কার মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে লোকজন হেলিকপ্টারকে ঘিরে রাখে। লোকজনদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। অনেকে মোবাইল ক্যামেরা নিয়ে ছবি ও ভিডিও করতে থাকেন।

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু বলেন, হেলিকপ্টারে বর আসার খবর ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গোটা পৌরবাসী একটি সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। নতুন এই দম্পতির জন্য সবার কাছে দোয়া কামনা করছি।  

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি জানিয়ে করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। হেলিকপ্টার ও বর-কনেকে এক ঝলক দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের হিমশিম খেতে হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা