৪ ভাইয়ের মারামারিতে প্রাণ গেলো একজনের

দিনাজপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৩ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৩

দিনাজপুরের খানসামায় জমি নিয়ে বিরোধের জেরে চার ভাইয়ের মারামারির ঘটনায় আহত বড় ভাই আজিজার রহমান (৬৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তিনি উপজেলার পাকেরহাট গ্রামের গুন্দুশাহ পাড়ার বাসিন্দা মৃত সবির আলীর বড় ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৩ শতক আবাদি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আজিজার রহমানের সঙ্গে আপন তিন ভাই মাসুদ করিম, আব্দুর রহিম ও রেজাউল করিমের বিরোধ চলছিল। এর জেরে গত ৬ সেপ্টেম্বর দুপুরে চার ভাইয়ের মারামারি হয়। এতে গুরুতর আহত অবস্থায় আজিজার রহমান, তার স্ত্রী ছাবিয়া বেগম (৬৫), ছেলে মোস্তাকিম ইসলাম (২৬) ও ছেলের স্ত্রী শিউলী বেগম (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম