‘বিহারি ক্যাম্পগুলোর বাসিন্দাদের পুনর্বাসন করবে সরকার’

নীলফামারী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪

বাংলাদেশে বিহারি ক্যাম্পগুলোতে বসবাস করা উর্দুভাষীদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিহারি ক্যাম্পের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রেলওয়ের জায়গায় বসবাসরত কোনও উর্দুভাষীকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আপনারা একসময় ভোটার ছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ভোটাধিকার দিয়েছেন। এখন আপনাদের সন্তানরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা শহরের শহীদ সরণি চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়কপথে রংপুরে যাওয়ার সময় এ পথসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি পথসভার আয়োজন করে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নানক আরও বলেন, ‘গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারের আশ্রয়ণের ব্যবস্থা করেছে সরকার। মনে রাখবেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিন কেউ গৃহহীন থাকবে না।’

পথসভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পদক নাছিমা জামান ববি।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী