রংপুরের মহাসমাবেশে বিএনপি খেলা দেখাবে: এমপি হারুন

রংপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৭:৪৯ আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৩

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। আর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এর কাজের প্রস্তুতি দেখতে আসেন এই সমাবেশের সমন্বয়ক বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ।

সেখানে তিন বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘১০ ডিসেম্বর আওয়ামী লীগ খেলা দেখাবে’’। কিন্তু তার আগেই আগামী শনিবার রংপুরের মহাসমাবেশে বিএনপি খেলা দেখাবে। এখানে ওই দিন স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে, সারা দেশের মানুষ বিএনপির সঙ্গে আছে। দেশের জনগণ অবিলম্বে এই অবৈধ সরকারের বিদায় চায়।’

হারুনুর রশীদ বলেন, ‘সরকার দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী বর্তমান অবৈধ সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রা সংকট তৈরি হয়েছে। সে কারণে দেশের জনগণ এখন সরকারের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। তাছাড়া এই সরকার তো বৈধ নয়, তারা দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে বিএনপির মহাসমাবেশগুলো বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাঁধভাঙা জোয়ারের মতো সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এরমধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে। পরিবহন ধর্মঘট ডেকে, নেতাকর্মীদের গ্রেফতার আর হুমকি দিয়ে মহাসমাবেশ বানচাল করার চেষ্টা জনগণ প্রতিহত করবে।’

ঢাকা থেকে সরাসরি এসে মহাসমাবেশের কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন তিনি। রাতের মধ্যেই মঞ্চ তৈরি শেষ হবে বলে জানান তিনি। এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, বিএনপি নেত্রী রেবেকা সুলতানা ফেন্সি, রইছ আহামেদসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রংপুরের বিভাগীয় মহাসমাবেশ বানচাল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি