চা বাগানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুজন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১৮:৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৮:৫৩

পঞ্চগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করে। আজ বিকালে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজন হলো- বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনি এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মারুফ হোসেন (২১)। 

পুলিশ, মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তার মুখ চেপে ধরে ফিরোজ ও মারুফ পাশের একটি চা বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে সে চিৎকার করলে পালিয়ে যায় দুই যুবক।

পরে বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানায়। গভীর রাতে ওই শিক্ষার্থীর বাবা দুজনকে আসামি করে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। শুক্রবার ভোরে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, মামলার পরপরই পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। ২২ ধারায় আদালতে ওই শিক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়েছে। আসামিরা তাদের দোষ শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী