জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৪:৪৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৪:৫৩

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জেএমবির আরেক সদস্যকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ এলাকার লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম ও সোহাগপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান। একই উপজেলার মির্জারকোর্ট এলাকার মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলামকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার আরেক আসামি শিশু। এ কারণে তার মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে। 

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রংপুর র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়ার এমএম প্লাজা মার্কেটের একটি দোকান থেকে দুটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও লিফলেটসহ আপেল মিস্ত্রি, শফিক, মোখলেছুর, তফিজুল ইসলাম ও এক শিশুকে গ্রেফতার করে। পরে সন্ত্রাস বিরোধী আইনে আসামি করেন রংপুর র‌্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান। এরপর তাদের পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করা হয়।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, চার জনকে সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছুরকে অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯(এফ) ও ১৯(এ) ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের