জরুরি কথা আছে বলে ডেকে কিশোরীকে ধর্ষণ 

হিলি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৮:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৮:৩৯

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে ঢুকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রিপন হোসেন (২৫) ও শাকিল হাসান (২২) নামের দু’জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে বুধবার (২৩ নভেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় দুই যুবকের নাম উল্লেখ করা হয়েছে। রিপন উপজেলার সাতপাড়া গ্রামের ছহুর আলীর ছেলে ও শাকিল একই এলাকার হারেজ আলীর ছেলে।
 
কিশোরীর স্বজনরা অভিযোগ করেন,  মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা-মা তার নানি বাড়ি বেড়াতে যান। রাতে সেখানেই তারা থেকে যান। ওই সময় কিশোরী বাড়িতে একাই ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় দুই যুবক জরুরি কথা আছে বলে দরজা খোলার অনুরোধ জানায়। তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিশোরী ঘরের দরজা খুলে বাইরে আসে। তখন ওই দুই যুবক বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর দুজনের মধ্য এক যুবক কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে সবকিছু জানায়।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই তারা পালিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন চেষ্টা চলছে বলেও জানান তিনি। কিশোরীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী