পুকুরের পানিতে ডুবে দুই খালা‌তো ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৬ নভেম্বর ২০২২, ২০:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:৪০

কুড়িগ্রামের রাজিবপুরে পুকুরের পানিতে ডুবে দুই ‌শিশুর মৃত্যু হয়ে‌ছে। তারা দুজন খালা‌তো ভাই। শনিবার (২৬ নভেম্বর) বিকা‌লে উপ‌জেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজিবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)। রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় তা‌দের নানা বাড়িতে থাক‌তো।

স্থানীয়রা জানায়, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী