হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, ভিডিও ভাইরালের পর আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

রংপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ১১:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১২:০১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাইসাইকেল চোর সন্দেহে এক শিশুকে (১০) দুই দিন আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রধান অভিযুক্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্কুলশিক্ষক আবু বক্কর সিদ্দিক সাজুসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। গ্রেফতার অন্যরা হলো-সাজুর সহযোগী আনিসুল ইসলাম আলম ও তাজুল ইসলাম।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ নভেম্বর বিকালে উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক সাজুর শ্বশুরের বাইসাইকেল চুরি হয়। ওই দিন রাতে চোর সন্দেহে কুমেদপুর ইউনিয়নের নতারপাড়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রকে বাড়ি থেকে ধরে আনে সাজু ও তার সহযোগীরা। এরপর তার হাঁটুর নিচে লাঠি দিয়ে দড়ি দিয়ে পা বেঁধে মারধর করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। সেদিন ভয়ভীতি দেখিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন করে। পরদিন সকালে নতারপাড়া বাজারে নিয়ে গিয়ে আবারও দড়ি দিয়ে শিশুটির হাত-পা বেঁধে মারধর করে সাজু, তার সহযোগী আনিসুল ও তাজুলসহ কয়েকজন। পরে বাবা-মা অনেক মিনতি করার পর শিশুটিকে ছেড়ে দেয় তারা। দুই দিন আটকে রেখে নির্যাতন করায় শিশুটির হাত পা-ভেঙে গেছে। স্বজনরা বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন। 

এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশের নজরে আসে। এরপর স্কুলশিক্ষক সাজুসহ তিন জনকে বৃহস্পতিবার গ্রেফতার করে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী