শিশু মাইশাকে অপারেশনের নামে হত্যার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৫০

কুড়িগ্রামের শিশু মাইশার হাত অপারেশনের সময় মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে অপারেশনে নিয়োজিত ঢাকার সংশ্লিষ্ট চিকিৎসকদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া থেকে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সদর থানার সামনে অবস্থান নিয়ে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক আহসান হাবীবসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে ‘ডাক্তার নামের কসাই আহসান হাবীবের ফাঁসি চাই, খুনি ডাক্তারের ফাঁসি চাই, শিশু মাইশা মরলো কেন, প্রশাসন জবাব চাই’ নানা স্লোগানে শহর প্রদক্ষিণ করেন এলাকাবাসী।

আরও পড়ুন: আঙুলের অপারেশনে শিশুর মৃত্যু, গোসলের সময় দেখা গেলো পুরো পেটে সেলাই

মিছিল শেষে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন নিহত শিশু মাইশার স্বজনদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

মারুফা জাহান মাইশা (৫) কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা ব্যাপারী পাড়ার মোজাফফর আলী ও বেলি আক্তার দম্পতির মেয়ে।

প্রসঙ্গত, গত বুধবার ঢাকার মিরপুরের রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুল অপারেশনের সময় শিশু মাইশার মৃত্যু হয়। সেদিনই শিশুটির মরদেহ নিয়ে কুড়িগ্রামে ফিরে আসেন বাবা-মা। দাফনের আগে মাইশাকে গোসল করানো নারীরা দেখতে পান পেটজুড়ে সেলাই করা। এ ঘটনা প্রকাশ হলে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। 

শিশুটির পরিবারের দাবি, হাতের অপারেশনের সময় মেয়ের পেট কেন কাটা হয়েছে তা জানেন না তারা। এটিকে হত্যাকাণ্ড দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিশুটির পরিবার ও এলাকাবাসী। 

তবে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসক আহসান হাবীব দাবি করেন, ‘তিনি অপারেশন করেননি। রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন। শিশুটির মৃত্যু নিছক দুর্ঘটনা। হাতের কাটা অংশে স্কিন জোড়া দিতে পেটের নিচের অংশ থেকে স্কিন কেটে নিয়ে সেলাই করা হয়েছিল। এখানে অন্য কোনও কারণ নেই। অ্যানেস্থেসিয়ার কারণে শিশুটির মৃত্যু হতে পারে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী