লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২১:০১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ১২০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গাইবান্ধাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং পেশায় রাখাল। ১৬৯ চুয়াঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে ওই বাংলাদেশি নিহত হয়েছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

শাহাদাতের বাবা ইদ্রিস আলী বলেন, ‘বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাত নিহত হয়েছে। ছবিতে দেখেছি, তার বুকে গুলি লেগেছে। ছেলের লাশ ফেরত চাই। এ ঘটনার বিচার চাই। শাহাদাতের এক ছেলেসন্তান রয়েছে। বাবার মৃত্যুতে ছেলেটি এতিম হয়ে গেলো।’

লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের অভ্যন্তরে লাশটি পড়েছিল। এ বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি আমরা।’ 

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী