অটোরিকশা ও পথচারীদের চাপা দিয়ে দোকানে বাস, নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৭

কুড়িগ্রাম সদর উপজেলায় বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ত্রিমোহনী বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন অটোরিকশাচালক আব্দুল হান্নান (৪৫)। তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাটের মৃত নজির হোসেনের ছেলে। আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এই ঘটনায় গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া আমার পরিবহনের একটি বাস ত্রিমোহনী বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিমে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটোরিকশাকে চাপা দিয়ে স্থানীয় একটি দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালকসহ ছয় জন আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত পাঁচ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিন জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দোকান-পাটের বারান্দা অবৈধভাবে বর্ধিত করায় ত্রিমোহনী বাজার মোড়টি সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়া যানবাহনগুলো মাত্রাতিরিক্ত গতি নিয়ে বাজার এলাকা অতিক্রম করায় সব সময় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। এসব বিষয়ে নজর না দিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহিনুর রহমান শিপন জানান, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিক্যালে রেফার্ড করা হয়েছে। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সদর থানা পুলিশ জানায়, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আব্দুল হান্নান নামে একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি