বিয়ের ১২ বছর পর স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নীলফামারী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ১৮:১০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:১০

নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটিতে রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ কারেঙ্গাতলী গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম মোস্তফা বুলু (৩৫) পলাতক রয়েছেন। 

জানা গেছে, রেনু আক্তার ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে। অপরদিকে, জেলার সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার গোলাম মোস্তফা বুলু ঝড়িয়া শাহার ছেলে। ১২ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে শ্বশুর এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন বুলু। ওই এলাকায় বসবাস করে সৈয়দপুর শহরে কাজ করেন। কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

কলহের জেরে আজ সকালে তাদের বড় ছেলে মায়ের লাশ দেখে নানা বাড়িতে গিয়ে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে বিছানায় রেনুর গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে এসে লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিকভাবে মামলার প্রস্ততি চলছে। মামলা হলে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি