মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-ছেলের

পঞ্চগড় প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১০ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বোদা ইউনিয়নের উলিপুকুরী নাসের মন্ডলহাট গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা আক্তার (৪৮) ও তার ছেলে মশিউর রহমান মিশু (২৫)। মশিউর রহমান বোদা উপজেলার ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মাকে মোটরসাইকেলে বসিয়ে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন মশিউর রহমান। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে মহাসড়কে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী ও বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

বোদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন জানান, রাতে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার