ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন জয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৯ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৯

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ। লাঙল প্রতীকে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ১২৮ কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। একইসঙ্গে হাফিজ উদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন তিনি। 

পাশাপাশি ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে পেয়েছেন এক হাজার ৪১২ ভোট, জাকের পার্টির এমদাদ হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৫৭ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ আম প্রতীকে পেয়েছেন ৯৫৩ ভোট।

এই আসনে মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন এক লাখ ৫০ হাজার ৩৩৪ জন। ভোট প্রদানের ৪৬ দশমিক ৩০ শতাংশ।

গত ১০ ডিসেম্বর বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ শূন্য ঘোষণা করা হয়। বুধবার এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম