যৌন হয়রানির অভিযোগে প্যানেল মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের মামলা

হিলি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১০

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাদের মিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক নারী কাউন্সিলর। একই সঙ্গে এ ঘটনায় পৌরসভার মেয়র ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

গতকাল শনিবার রাতে তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলাটি করেন তিনি। অভিযুক্ত প্যানেল মেয়র আব্দুল কাদের (৫৫) ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর গ্রামের মৃত ওয়াকিল আহমেদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুল কাদের দীর্ঘদিন ধরে ওই নারী নারী কাউন্সিলরকে যৌন হয়রানি করে আসছিলেন। গত ২১ জানুয়ারি দুপুরে আব্দুল কাদের নারী কাউন্সিলরকে তার বাড়িতে যাওয়ার জন্য বলেন। ওই দিন বিকালে পৌরসভার কাউন্সিলরদের কক্ষে তাকে জড়িয়ে ধরেন। এ সময় কয়েকজন বিষয়টি দেখে ফেলায় আব্দুল কাদের চলে যান। 

নারী কাউন্সিলর মামলার এজাহারে আরও উল্লেখ করেছেন, আব্দুল কাদের মুঠোফোনে তাকে যে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, তার কাছে কলরেকর্ড আছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‌‌‘নারী কাউন্সিলরের কাছ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু মামলা হয়েছে, তাই আর কোনও মন্তব্য করতে চাই না।’

মামলার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত সাহা বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী