ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২১

গাইবান্ধার সাঘাটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের কুকরারহাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- শাহজাহান আলী জাহিদ (৩২) ও ওয়াহেদ আলী (৫৫)।

নিহত শাহজাহান আলী ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ ছাড়া ওয়াহেদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট গ্রামের মৃত্যু জবেদ আলী প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, সাঘাটা থেকে আসা দ্রুতগামী একটি মিনি ট্রাক কুকরারহাট নামক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হয়। পরে ওয়াহেদ আলীকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে তার মৃত্যু হয়। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ওয়াহেদ আলীর। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী