মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো শিক্ষিকার

পঞ্চগড় প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪২ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪২

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনসার মোহাম্মদ রেজাউল করিম শামীম জানান, ওই শিক্ষিকা বোদা উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই শিক্ষিকা অতুল চন্দ্র রায় নামে একজনের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথে ফুটকি বাড়ি বাজারের সামনে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে ওই শিক্ষিকা পাকা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষিকা। পরে স্থানীয়রা তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় ট্রাক্টরের চাপায় ওই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সেখানে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার