মজুরির পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে গলাটিপে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৪:০৫ আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৪:০৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মজুরির পাওনা টাকা চাওয়ায় জয়ন উদ্দীন নামের এক দিনমজুরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, বিদ্ধিগাঁও গ্রামের দিনমজুর জয়ন কয়েক দিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষা ক্ষেতে মজুরি দেন। কয়েকদিন কাজ করার পর ফরহাদের কাছে মজুরির এক হাজার ২০০ টাকা বকেয়া পড়ে। বুধবার সন্ধ্যায় বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা টাকা চান জয়ন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে জয়ন উদ্দীনের গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিদ্ধিগাঁও বাজারে একজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে জয়নের ছেলে মাজেদুর রহমান বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেছেন।  

ওসি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুত গ্রেফতার করা হবে।

/আরআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম