পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ২১:৫২আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২২:৫৬

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে। এতে আরিফুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর সংঘর্ষ শুরু হয়।

পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী ইরান জানান, সংঘর্ষে আরিফুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি জেলা শহরের মসজিদপাড়া এলাকার ফরমান আলীর ছেলে। সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আরিফুর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সংঘর্ষে কাদিয়ানি সম্প্রদায়েরও একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন সালানা জলসার আহ্বায়ক আহমেদ তফসের চৌধুরী। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

বাংলা ট্রিবিউনের পঞ্চগড় জেলা প্রতিনিধি জানিয়েছেন, নিহত ব্যক্তির মুখ থেঁতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে সময় লাগছে আইনশৃঙ্খলা বাহিনীর।

জানা গেছে, জুমার পর ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে স্থানীয় জনতা ও মুসল্লিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের চৌরঙ্গী মোড়ে একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ, বিজিবি ও র‌্যাব সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালানো হয়। এতে আহত হন পুলিশ, সাংবাদিক ও মুসল্লিসহ অন্তত ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাব কাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রাতে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বিজিবি সদস্যরা।’

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবেন। তখন সব বিষয় সেখানে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

/আরটি/এসটিএস/এমএএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের