শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ২১:০০আপডেট : ০৪ মার্চ ২০২৩, ২১:০০

গাইবান্ধার সাঘাটায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শরবতের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অচেতন করে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় অভিযুক্ত তুহিন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত তুহিন মিয়ার (২৫) বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামে। সে ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি রাজু মিয়া বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে সাঘাটা থানায় একটি মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে হাসপাতালে ভুক্তভোগী ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে।

ভুক্তভোগী শিশুর বাবা মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যায় তার মেয়ে। এ সময় তুহিন মিয়া শরবতের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অচেতন করে। এরপর ধর্ষণ করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে তুহিন কৌশলে পলিয়ে যায়। পরদিন শুক্রবার সাঘাটা থানায় উপস্থিত হয়ে মামলা করেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, তার মেয়ে স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। পাশের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তুহিন মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। তার সর্ব্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। 

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি