চার কো‌টি ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি, পৌর ভবনের সং‌যোগ বি‌চ্ছিন্ন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৫ মার্চ ২০২৩, ১৫:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫:৩৩

ব‌কেয়া বিদ‌্যুৎ বিল প‌রি‌শোধ না করায় কু‌ড়িগ্রাম পৌরসভা কার্যাল‌য়ের মূল ভব‌নের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে। র‌বিবার (৫ মার্চ) সকা‌লে নর্দান ই‌লে‌ক্ট্রিসি‌টি সাপ্লাই কোম্পা‌নি (‌নেস‌কো), কর্তৃপক্ষ পৌর ভব‌নের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে দেয়। 

নেস‌কো কু‌ড়িগ্রা‌ম কার্যাল‌য়ের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম এবং কু‌ড়িগ্রাম পৌর মেয়র কা‌জিউল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নেস‌কো জানায়, পৌরসভার বি‌ভিন্ন খা‌তে মোট চার কো‌টি ৮২ লাখ টাকা বিদ‌্যুৎ বিল বকেয়া র‌য়ে‌ছে। এর ম‌ধ্যে পৌর ভব‌নের বিদ‌্যুৎ বিল প্রায় ছয় লাখ টাকা ব‌কেয়া। এমন‌কি ওই ভব‌নের মিটারও ছয় মাস ধ‌রে বিকল। নো‌টিশ করার পরও পৌর কর্তৃপক্ষ মিটার প‌রিবর্তন ক‌রে‌নি। এ ছাড়া বারবার তা‌গিদ দেওয়ার পরও তারা ব‌কেয়া বিল প‌রি‌শোধ করেনি। এ অবস্থায় প্রাথ‌মিক পদ‌ক্ষেপ হি‌সে‌বে পৌর ভব‌নের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন ক‌রে‌ছে নেস‌কো।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার মূল ভবন, পৌর অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, বাসস্ট্যান্ড ও সড়কবাতিসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ২২টি হিসাব নম্বর রয়েছে। এসব হিসাব নম্বরের কোনোটিতেই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না। ফ‌লে বিগত মেয়‌রের সময়কাল থে‌কে শুরু ক‌রে গত ক‌য়েক বছ‌রে চার কো‌টির বে‌শি টাকা বিদ‌্যুৎ বিল ব‌কেয়া প‌ড়েছে। আ‌র্থিক সংক‌টের কার‌ণে ‌পৌর কর্তৃপক্ষ এই ব‌কেয়া বিল হালনাগাদ কর‌তে পার‌ছে না। 

পৌর মেয়র কা‌জিউল ইসলাম বিদ‌্যুৎ বিল প‌রি‌শো‌ধের অক্ষমতার কথা স্বীকার ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, 'পা‌নির বিলসহ পৌরবাসী বি‌ভিন্ন সেবা খা‌তের বিল নিয়‌মিত প‌রি‌শোধ কর‌ছে না। রাজস্ব সংক‌টে পৌরসভার বিদ‌্যুৎ বিল ব‌কেয়া প‌ড়ে‌ছে। তবে আমরা গত মা‌সেও তিন লাখ টাকা বিল জমা ক‌রে‌ছি। দ্রুত বিদ‌্যুৎ বিল প‌রি‌শোধ ক‌রে সং‌যোগ চালুর ব‌্যবস্থা করা হ‌বে।'

নেস‌কোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম ব‌লেন, 'নেস‌কো কু‌ড়িগ্রা‌মের আওতাভুক্ত সেবাগ্রহীতা সব প্রতিষ্ঠা‌নের বিদ‌্যুৎ বিল হালনাগাদ র‌য়ে‌ছে। শুধু পৌরসভায় ক‌য়েক কো‌টি টাকা বিল ব‌কেয়া র‌য়ে‌ছে। আমরা বারবার তা‌গিদ দি‌লেও পৌর কর্তৃপক্ষ বিল প‌রি‌শোধ কর‌ছিল না।‌ এ অবস্থায় আমা‌দের প্রধান কার্যাল‌য়ের সিদ্ধান্ত মোতাবেক পৌর ভব‌নের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে। তারা বিল প‌রি‌শোধ কর‌লে পুনরায় সং‌যোগ দেওয়া হ‌বে।'

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের