বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে: রফিকুল আলম মজনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৩:২৮আপডেট : ১৪ মে ২০২৫, ১৩:২৮

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। যারা নিজেদের তরুণদের প্রতিনিধিত্বকারী দাবি করে, তারা ওয়ার্ড বা থানায় পাঁচ জন কর্মীও দেখাতে পারবে না, অথচ বড় বড় কথা বলছে।’

বুধবার (১৪ মে) নয়াপল্টনে দলের কার্যালয়ে ঢাকায় আসন্ন ‘বিভাগীয় তারুণ্যের সমাবেশ’ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে।

তিনি জানান, গত ১৬ বছরে আন্দোলনে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ৪৫০ জনের বেশি নেতাকর্মীর। অথচ কেউ কেউ বলছে বিএনপির কোনও অবদান নেই—এটি ইতিহাস বিকৃতি।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দিতে বছরের পর বছর সময় নেওয়া যাবে না। প্রয়োজনে বিএনপি চ্যালেঞ্জ জানাবে। তরুণদের পাশে থাকবে বিএনপি।

সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ছাত্রদল নেতা আব্দুল হান্নান মজুমদার প্রমুখ। সভার সভাপতিত্ব করেন খন্দকার এনামুল হক, সঞ্চালনায় ছিলেন জহির উদ্দিন তুহিন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি