বিএনপির হারুন ও রুমিনের নামে ফেসবুকে ফেক আইডি বানিয়েছে সরকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৭:০০আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯:৩৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পঞ্চগড়ের ঘটনার সঙ্গে সঙ্গে কোনও নিরপেক্ষ তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ ঘটনা বিএনপি ঘটিয়েছে। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও হারুনুর রশীদের নামে ফেক আইডি বানিয়ে ও ব্যবহার করে সরকার এর দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করেছে। এটা তাদের উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর পুরোনো অভ্যাস।’

সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ সম্পূর্ণভাবে সরকার সংঘটিত করেছে। পূর্ব পরিকল্পিত এবং চলমান গণতান্ত্রিক আন্দোলন যখন গণবিস্ফোরণের দিকে যাওয়ার উপক্রম তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে এ ধরনের একটা জলসার অনুমতি দেওয়া, যেসব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আগে থেকেই সেগুলোতে সাদা ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা, এসবই প্রমাণ করে এ ঘটনা পূর্ব পরিকল্পিত এবং সরকারকেই এর দায় নিতে হবে।’

মির্জা ফখরুল সরকারের বর্তমান ভূমিকাকে ৪৭-এর দাঙ্গার ওপর ভিত্তি করে নির্মিত ভারতীয় চলচ্চিত্র পরিচালক গোবিন্দ নিহালানীর সিনেমার সঙ্গে তুলনা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘যখন আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই ১৭৩ দিন হরতাল করেছিলেন এবং লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছিলেন, তখন তিনি কোথায় ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না- এটা দেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে। আওয়ামী লীগ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ, সেভাবে নির্বাচন হলে তাদের কারও জামানত থাকবে না।’

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে নতুন সদস্য

বিএনপিপন্থি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সোমবার ঠাকুরগাঁওয়ে এই যোগদান কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির হারুন ও রুমিনের নামে ফেসবুকে ফেক আইডি বানিয়েছে সরকার: মির্জা ফখরুল

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন করে অনেকেই যোগ দিয়েছেন। বিএনপি একটি উদার ও সার্বজনীন রাজনৈতিক দল। দেশের সব ধর্ম, মতের মানুষেরা এই দলটিকে পছন্দ করে যোগ দিচ্ছেন। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে যোগ দিয়েছেন তাদের অভিনন্দন।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে ৪২০ জন নতুন সদস্য যোগ দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি