নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার বদল করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২১:৪১আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে ক্ষমতার বদল করতে হলে তাদের (বিএনপি) জনগণের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অতীতে দেখেছি, ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় বসেছে, জনগণ তাদের অনির্বাচিত ঘোষণা করেছেন। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।’

নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌপরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে আমরা সেদিন ইমিগ্রেশন চালু করে দেবো।’

এদিকে, বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত-২৩ মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের