ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা: আরেক আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৮:০৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৮:০৯

কুড়িগ্রামের ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলায় এজাহারভুক্ত আরেক আসামি হাবিবুর রহমান হ্যাভেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার ত্রিমোহনীর নীলকণ্ঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হ্যাভেন নীলকণ্ঠ গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে। বাবলু হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। 

এর আগে গত ২৭ মার্চ বাবলু হত্যার অন্যতম প্রধান আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার অপর আসামি বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন এখনও পলাতক রয়েছেন।

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘গ্রেফতার হ্যাভেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

২০২২ সালের ২৮ জুন বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের ৯ মাস পেরিয়ে গেলেও হামলার নেতৃত্বদানকারী ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ মূল আসামিদের গ্রেফতার করেনি পুলিশ।

লিটন মিয়াসহ কয়েক আসামির বিরুদ্ধে তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে একাধিকবার জামিন নেওয়ার অভিযোগ রয়েছে। তবে জামিনের মেয়াদ শেষে তারা একবারও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের