বিছানায় পড়ে ছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

দিনাজপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৫:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮:২৩

দিনাজপুরে আরিফা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে জেলা শহরের হাউজিং মোড় এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

আরিফা ওই এলাকার বেলাল হোসেনের স্ত্রী। আড়াই মাস ধরে ভাড়া বাসায় স্বামী-সন্তানসহ বাস করছিলেন তিনি।

পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখে ৯৯৯ এ কল দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, নেশার টাকার জন্য স্বামী বেলাল তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী। 

নিহতের বড় বোন দুলফি বেগম বলেন, ‘আমার বোনের স্বামী বেলাল নেশা করতো। নেশার টাকা না দিতে পারায় এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার বোনকে মারধরও করতো। বোনকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমরা চাচ্ছিলাম তাদের বিবাহ বিচ্ছেদের। কিন্তু আমার বোন রাজি না হওয়ায় সেটা হয়নি।’

আরিফার দাদি ওছিরন বেওয়া বলেন, ‘ভোরে সেহেরি খাইছে, সকালে ওর ছেলেকে পড়তে পাঠাইছে। পড়া শেষ করে ওর ছেলে বাড়িতে এসে দেখে মা বিছানায় মরে পড়ে আছে। তার চিৎকার শুনে গিয়ে দেখি মরদেহ পড়ে আছে। আমাদের বাড়ির কাছেই বাসা ভাড়া নিয়ে থাকতো ওরা।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ্ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। ভিকটিমের ছেলের কাছে আমরা ঘটনার বিবরণ শুনেছি। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ এম আব্দুর রহিম মেডিকক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের