পুড়িয়ে হত্যার ২৮ বছর পর তিন আসামির যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৮:০৯আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮:০৯

দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুল হক নামের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

একই মামলার অন্য একটি ধারায় (পেনাল কোড ৪৩৬/৩৪) তিন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক ও একই এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে এবং বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেয়। এতে বাড়ির ভেতরে থাকা আব্দুল হক পুড়ে মারা যান ও তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করে। এই হত্যা ও অগ্নিকাণ্ডের অভিযোগে পর দিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। 

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের