প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে এসএস‌সি পরীক্ষার্থী‌কে ধর্ষণের অভিযোগ

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৯ মে ২০২৩, ১৭:২৭আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:২৭

কুড়িগ্রামের রাজারহা‌টে এসএস‌সি পরীক্ষার্থী‌কে ধর্ষণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে প্রাই‌ভেট শিক্ষ‌কের বিরু‌দ্ধে। ওই শিক্ষার্থী‌কে ভয়ভী‌তি দে‌খি‌য়ে একা‌ধিকবার ধর্ষণ করা হ‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ভুক্ত‌ভোগী ও তার প‌রিবা‌রের। এ ঘটনায় ছাত্রীর বাবা মঙ্গলবার (৯ মে) দুপু‌রে রাজারহাট থানায় মামলা কর‌তে গে‌লে তা নেয়‌নি পু‌লিশ।

অ‌ভিযুক্ত প্রাই‌ভেট শিক্ষ‌ক রাজু আহ‌মেদ উ‌লিপুর উপ‌জেলার পান্ডুল ইউ‌নিয়‌নের গা‌বেরতল এলাকার বা‌সিন্দা ও জামতলা উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক।

ভুক্ত‌ভোগী শিক্ষার্থী ও তার বাবা জানান, গ্রন্থাগারিক হলেও মাধ্যমিকের শিক্ষার্থী‌দের বা‌ড়ি‌তে প্রাই‌ভেট পড়ায় রাজু। কাছাকা‌ছি বা‌ড়ি হওয়ায় ভুক্ত‌ভোগী শিক্ষার্থীও প্রাই‌ভেট পড়তে যায়। সেই সুযোগে পাঁচ-ছয় মাস আ‌গে রাজু ধর্ষণ ক‌রে। পরে ওই শিক্ষার্থী প্রাই‌ভে‌টে যাওয়া বন্ধ ক‌রে দেয়। এ অবস্থায় ধর্ষণের ভি‌ডিও ও ছ‌বি আ‌ছে বলে রাজু ওই শিক্ষার্থী‌কে ভয় দেখিয়ে গত বুধবার রা‌তে আবারও ধর্ষণ ক‌রে। 

এ ঘটনায় ভুক্ত‌ভোগীর বাবা মঙ্গলবার থানায় অ‌ভি‌যোগ কর‌তে গে‌লে ফি‌রি‌য়ে দি‌য়ে‌ছেন রাজারহাট থানার ও‌সি। তি‌নি ব‌লেন, ‘রাজু আমার মে‌য়ে‌কে ভয়ভী‌তি দে‌খিয়ে ধর্ষণ ক‌রে‌ছে। স্থানীয়ভা‌বে বিষয়‌টি নি‌য়ে অ‌নে‌কে টালবাহানা শুরু ক‌রে‌ছে। আ‌মি আজ থানায় মামলা কর‌তে গেছি। কিন্তু মামলা নি‌চ্ছে না পুলিশ।’ 

মামলা না নেওয়ার বিষয়ে রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হিল জামান ব‌লেন, ‘ভুক্তভোগী ছাত্রীকে সঙ্গে না আনায় মামলা নেওয়া হয়‌নি। ধর্ষণ সংক্রান্ত অ‌ভি‌যোগ হওয়ায় ভুক্তভোগীকে থানায় আন‌তে ব‌লে‌ছি। তা‌কে জিজ্ঞাসা ক‌রে জান‌তে হ‌বে ঘটনা কী, সে মোতা‌বেক মামলা নেবো।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী