দ্বিতীয় দিনের মতো হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ১৪:৩৯আপডেট : ০৫ জুন ২০২৩, ১৪:৩৯

ভারতীয় ট্রাক চালক ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় দ্বিতীয় দিনের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সোমবার (৫ জুন) সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন বন্ধ করে দিলে রবিবার সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।

হিলি সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘সরকারি নির্দেশনায় ভারতীয় ট্রাক চালকদের বন্দরের বাইরে যাওয়া বন্ধ ছিল। কিন্তু ভারতীয় ট্রাক চালকরা বাইরে যাওয়া নিয়ে গত শনিবার বন্দরের ভেতরে ব্যারিকেড দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় ট্রাক চালকদের হাতাহাতি। এই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন বন্ধ রাখায় বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ট্রাক চালকরা পণ্য পরিবহন বন্ধ রাখায় আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস বাংলা ট্রাকে পণ্য ভর্তি ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের