তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুই জনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৬:৫৪আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:৫৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমন, থ্রি হুইলার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। রবিবার (১১ জুন) দুপুরে উপজেলার বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দিন ও আরআজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত মৃত দরবারুর ছেলে আবুল হোসেন। আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল, ভানোর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের হাবিবুর রহমান ও রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রি হুইলার বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে থ্রি হুইলার যাত্রী আলিম উদ্দিন মারা যান।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দিন ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি হুইলার উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বোনের বিয়ে খেয়ে বাড়ি ফেরা হলো না নুরের
খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা