উন্মুক্ত কাউন্সিলে আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করছে জাকের পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ২৩:০৮আপডেট : ১৬ জুন ২০২৩, ২৩:১১

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি যারা চায় না, দেশে সংকট তৈরি করে যারা এর সুযোগ নিতে চায়, তাদের থেকে সাবধান হতে হবে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। জাকের পার্টি দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখায় সর্বাত্মক কাজ করে যাবে।’ 

শুক্রবার (১৬ জুন) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাকের পার্টির সংসদীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পাটগ্রাম উপজেলা সদরে আয়োজিত দলীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। 

শামীম হায়দার বলেন, ‘সারা দেশে ৩০০ সংসদীয় আসনে দলীয়  প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গত ১০ জুন থেকে জাকের পার্টির আসনভিত্তিক এ কাউন্সিল শুরু করেছে। কাউন্সিলে লালমনিরহাট-১ আসনের জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতা, নেত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের মানুষ সরাসরি ভোটদানের মাধ্যমে জাকের পার্টির প্রার্থী বাছাই চলছে।’

কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরীফুল ইসলাম সাঈফী, মুফতি মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দীন, বিপ্লব বণিক, মুফতি কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ।

/এসটিএস/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী