নদীতে গোসলে নেমে মামা-ভাগনে নিখোঁজ

দিনাজপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ২০:৪৬ আপডেট : ০২ জুলাই ২০২৩, ২০:৪৬

দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে গোসল করতে নেমে মামা ও ভাগনে নিখোঁজ হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুর ১২টায় কাহারোল উপজেলার কান্তনগর এলাকার শ্যামগড় ঘাটে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে।

নিখোঁজরা হলেন- জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের দণি পাল্টাপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৬) ও একই ইউনিয়নের দ্বীপনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহিম (১৩)। সম্পর্কে মিম মামা ও ইব্রাহিম ভাগনে।

মিম কাহারোল উপজেলার ভাতগাঁও শিক্ষা নিকেতনের ১০ম শ্রেণির ছাত্র ছিল ও ইব্রাহিম দিনাজপুর শহরের নিউটাউন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ পাস করেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে মিম, ইব্রাহিম ও ওই এলাকার আল আমিন নামে তিন জন মিলে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম ও ইব্রাহিম গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় আল-আমিন সাঁতার দিয়ে নদীর অপর প্রান্তে গিয়ে ওঠে। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে লোকজন এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল থেকে সেখানে যোগ দেয় রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মিমের চাচা আতিকুর রহমান জানান, তারা তিন জন মিলে গোসল করতে গিয়েছিল।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করে। পরে বিষয়টি রংপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে সেখান থেকে ডুবুরি দলের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।

/আরআর/
সম্পর্কিত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম