পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ১২:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২:৩০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক‌টি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট- নাজিমখাঁন সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। নিহত সিরাজু‌ল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সে‌লিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝা‌ড়িঝাড় গ্রামের শ‌হিদুল ইসলামের স্ত্রী। দুই জনই অটোরিকশায় ছিলেন।

আহত চার জন হলেন- গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিন জন উলিপুরের। আহত‌দের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দি‌কে মি‌লেরপাড় বাজারের কাছে রাজারহাট-না‌জিমখাঁন সড়‌কে না‌জিমখাঁনগামী এক‌টি পিকআপের সঙ্গে রাজারহাটগামী এক‌টি যাত্রীবাহী অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তা‌দের উদ্ধার ক‌রে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। সেখানে নেওয়ার পথে সে‌লিনা বেগম মারা যান।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, পিকআপ ও অটোরিকশা থানায় নেওয়া হ‌য়ে‌ছে। পিকআপের চালক পলাতক। তা‌কে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের