ডিসির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করলেন যুবক, পুলিশ কর্মকর্তাকেও মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১২:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৩৭

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এক যুবক। এতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকালে আকস্মিকভাবে এক যুবক বেলচা হাতে নিয়ে তালা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে চুরমার করেন। এ সময় একজন এসআই তাকে থামাতে এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায়। এতে ওই এসআই আহত হন। বিরল এ ঘটনায় আশপাশের উপস্থিত মানুষ চমকে ওঠেন।

আটক যুবকের নাম নাসির উদ্দীন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা মারধর পারুল পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আহত এসআই মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত আছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, হামলার ঘটনায় নাসির উদ্দীন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনাটি সে কেন ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী