ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

নীলফামারী প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ০৩:৩৩আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৩:৩৩

নীলফামারীর জলঢাকায় শারমিন আকতার (১৮) নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। রবিবার (৯ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

জলঢাকা থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা একজন কাটাপান ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়।

ওসি মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএআর/
সম্পর্কিত
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি