‘শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরা কারও মুখাপেক্ষী নই’

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ২২:২৩আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২:২৩

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সব ক্ষেত্রে সফল হয়েছেন, বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরা কারও মুখাপেক্ষী নই।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিকাল ৩টায় শুরু হওয়া সমাবেশ শেষ হয় রাত ৮টায়। উপজেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে অন্তত চার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মাদক থেকে যুবসমাজকে দূরে থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাদক সবার পরিবারকে ধ্বংস করে দেয়। কাজেই সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‌‘আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না। আগের মতো বিএনপিকে অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না এনে রাজপথ থেকে ফিরবো না।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি