ডিসেম্বরে ফাইনাল খেলা হবে: ওবায়দুল কাদের

রংপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৬:৩৩ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। পারবে না। বিএনপির একদফা খাদে পড়ে গেছে। বিএনপির কোমর ভেঙে গেছে। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।’

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? ওই তারেক রহমান সাজাপ্রাপ্ত। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছে। আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত। নির্বাচন করার যোগ্যতা নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কে জানে। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি নির্বাচনেও আছি। একটা খবর আছে। ওই যে বলছিলাম রায় আছে, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ চুরির মামলার। তারেকের দুই মামলায় ৯ বছর আর তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছে।’

/এফআর/এমওএফ/
টাইমলাইন: রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ
০২ আগস্ট ২০২৩, ১৬:৩৩
ডিসেম্বরে ফাইনাল খেলা হবে: ওবায়দুল কাদের
সম্পর্কিত
সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক