মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী

রংপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১০:১৩ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪:৫৮

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নগরীজুড়ে সাজ সাজ রব পড়েছে। বুধবার (২ আগস্ট) সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ বিকালে হলেও, সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর জিলা স্কুলের আশপাশ।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। তারা রঙিন টিশার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রংপুর ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশাতে করে আসছেন তারা। আবার কেউ কেউ আসছেন হেঁটে। 

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। 

নেতাকর্মীরা প্রবেশ করছেন সমাবেশস্থলে

জিলা স্কুল মাঠে প্রবেশ করার আগে বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। এক এক করে সেই বেষ্টনী অতিক্রম করতে হচ্ছে। প্রত্যেকের শরীর তল্লাশি করে বেষ্টনী অতিক্রম করতে কমপক্ষে ৫ থেকে ৭ মিনিট সময় লাগছে বলে ঠাকুরগাঁও থেকে আওয়ামী লীগ নেতা মমদেল হােসেন জানান। এছাড়া বাঁশের বেষ্টনী পার হয়ে মাঠে প্রবেশ করার আগে আরও একবার তল্লাশির মুখে পড়তে হচ্ছে বলে ম হাসমাবেশে আগত নেতাকর্মীরা জানান।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে এসেছেন অনেকে। অনেকে বলছেন, তার ভাষল শুনতে এসেছেন। 

কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, একটু সমস্যা হলেও নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে সবাইকে। 

প্রায় সাড়ে চার বছর পর রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে এই মহাসমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। দুপুর ২টায় শুরু হবে মূল অনুষ্ঠান। বিকাল ৩টায় সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

/আরআর/
টাইমলাইন: রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ
০২ আগস্ট ২০২৩, ১০:১৩
মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী
সম্পর্কিত
সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে: প্রধানমন্ত্রী
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক