প্রধানমন্ত্রীর মহাসমাবেশ

১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র, স্লোগানে উত্তাল রংপুর

রংপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৪:০১ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০:০৩

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ বুধবার (২ আগস্ট) দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখবেন।

১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র, স্লোগানে উত্তাল রংপুর

প্রধানমন্ত্রী দুপুর ৩টা ১০ মিনিটে সভাস্থলে এসে উপস্থিত হবেন বলে সভা থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে তাকে বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে অবতরণ করেছে।

১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র, স্লোগানে উত্তাল রংপুর

এদিকে, সকাল থেকে রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায় থেকে নেতাকর্মীরা আসছেন। দুপুর ১টার আগেই সভাস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে জনসমুদ্রে রূপ নিয়েছে। মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো রংপুর। এখনও মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। সভায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে।

মহাসমাবেশে রংপুর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন  শেখ হাসিনা।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ
০২ আগস্ট ২০২৩, ১৪:০১
১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র, স্লোগানে উত্তাল রংপুর
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
সরকারকে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক